আঝার আলীর সেঞ্চুরি
প্রথম দিনই সেঞ্চুরি পেয়েছিলেন ইমাম-উল-হক। ক্রিজের অন্যপ্রান্তে ছিলেন তখন আজহার আলী। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে এই ওপেনারকেও ছাড়িয়ে গেলেন আজহার। ইমাম খেলেছেন ১৫৭ রানের ইনিংস, আর তিনে নেমে এই ব্যাটার করেন ১৮৫ রান। তার ম্যারাথন ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রান পাহাড়ে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। এরপর আলোর স্বল্পতায় আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া ব্যাট করেছে মোটে ১ ওভার। কোনও উইকেট না হারিয়ে ৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা। উসমান খাজা ৫* রানে ও ডেভিড ওয়ার্নার ০* রানে অপরাজিত আছেন।
১৩২ রান নিয়ে দ্বিতীয় শুরু করেছিলেন ইমাম। আর আজহার অপরাজিত ছিলেন ৫৪ রানে। দারুণ ব্যাটিংয়ে ইমাম দেড়শ রান পূর্ণ করে আরেকবার ব্যাট উঁচিয়ে ধরেন। যদিও এরপর আর বেশিদূর যাওয়া হয়নি। ১৫৭ রান করে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউয়ের শিকার তিনি। ফেরার আগে ৩৫৮ বলে ১৬ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ১৫৭ রানের ঝলমলে ইনিংস।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন