হার দিয়ে মিশন শুরু বাংলাদেশের মেয়েদের?

 

আশা জাগিয়েও পারেনি বাংলাদেশ
আশা জাগিয়েও পারেনি বাংলাদেশছবি: এএফপি

‘বাংলাদেশ কি বিশ্বাস করে?’

ধারাভাষ্যকারের প্রশ্নটার উত্তরে তখন পর্যন্ত ‘হ্যাঁ’-ই মনে হচ্ছিল।

৪৫তম ওভারে নিজের ১০ম ওভার করছিলেন আয়াবোঙ্গা খাকা। এর আগপর্যন্ত ম্যাচটা বাংলাদেশ বনাম খাকা বলেই মনে হচ্ছিল। বাংলাদেশি ব্যাটারদের দৃঢ়তা শুধু এই পেসারের সামনে ভেঙে পড়ছিল।

সে ওভারের তৃতীয় বলে ওয়াইডে ৫ রান দিলেন খাকা। চতুর্থ বলে রিতু মণির কাট পয়েন্ট দিয়ে সীমানা পেরিয়ে গেল। ম্যাচে খাকার বলে প্রথম কোনো বাউন্ডারি। ৩২ বলে ৪৩ রান দরকার তখন বাংলাদেশের। পারবে বাংলাদেশ?

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিতে পারেনি বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরে বিশ্বকাপ শুরু হলো নিগারদের।

By using this site, you agree to our Privacy Policy.
বিজ্ঞাপন

রান তোলার চিন্তা মাথা থেকে ঝেড়ে রুমানা আহমেদ ও নিগার সুলতানা উইকেটে গেড়ে বসলেন। ২৩ রানের একটা জুটিও হলো। কিন্তু ৮ ওভার খরচ করে থিতু হওয়ার সে চেষ্টাও ব্যর্থ করে দিলেন খাকা। পরের স্পেলে এসেই রুমানাকে (২১) উইকেটকিপার চেটির হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন। সালমা খাতুন (২) এলেন আর গেলেন।

বাংলাদেশের ব্যাটিং এরপরই সেরা সময়টা পার করেছে। রিতু মণি ও অধিনায়ক নিগার ৬২ বলে ৫৩ রানের জুটি গড়েন। রিতু মণির ইনিংসে আশা জাগছিল। কিন্তু অন্য প্রান্তে নিগারের ইনিংস দলকে প্রত্যাশিত গতি পেতে দিচ্ছিল না। ৫৯ বলের ইনিংসে কোনো চার বা ছয় নেই অধিনায়কের। নিয়মিত স্ট্রাইক বদলাতেও পারেননি। শেষ দিকে তাই চাপে পড়ে যায় বাংলাদেশ।

কাপের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ২০০ পার করিয়েছে
কাপের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ২০০ পার করিয়েছে
ছবি: আইসিসি

৫ ওভারে ৪৩ রান দরকার ছিল বাংলাদেশের। শাবনিম ইসমাইলের প্রথম বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন নিগার। রিতু মণিকে হাত খোলার সুযোগই দেননি ইসমাইল। টানা তিনটি ইয়র্কার দিয়ে আটকে রেখেছেন। পরের বলে তুলে নিয়েছেন পুরস্কার। বলপ্রতি ২ রান নেওয়ার চাপে লেংথ বলে মারতে গিয়েছিলেন রিতু (২৭), লাইন মিস করে বোল্ড। বাংলাদেশের সম্ভাবনা ওখানেই শেষ।

পরের ওভারে রান আউট হয়েছেন ২৯ রান করা নিগার। ৪৫ ওভারের পর মাত্র ১০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ৩ বল আগে অলআউট হওয়া ৯ রানে বাংলাদেশ হারিয়েছে শেষ ৪ উইকেট।

তৃষ্ণা আজ বাংলাদেশের সেরা বোলার
তৃষ্ণা আজ বাংলাদেশের সেরা বোলার
ছবি: এএফপি

এর আগে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ করতে পারেনি। ওপেনার লরা উলভার্টের ৪১ রানের ইনিংসের পরও ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। কিন্তু ম্যারিজেন কাপের ৪৫ বলে ৪২ ও ক্লোয়ে ট্রাইওনের ৪০ বলে ৩৯ রানের ইনিংস দলটি ২০০ পার করায়। বাংলাদেশের ফারিহা তৃষ্ণা ৩৫ রানে পেয়েছিলেন ৩ উইকেট। ২ উইকেট করে পেয়েছেন জাহানারা ও রিতু মণি।

কিন্তু ৩২ রানে ৪ উইকেট পেয়ে ম্যাচসেরা খাকা বাংলাদেশের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। আর তাতে প্রথম ম্যাচের পর জয়ের কলামটা খাঁ খাঁ–ই করল বাংলাদেশের।

মন্তব্যসমূহ